১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫১ পিএম

ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভুয়া কর্মকর্তা আটক

ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভুয়া কর্মকর্তা আটক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করার অভিযোগে মাসুদুর রহমান (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় থেকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুদুর রহমান গত দুই দিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রশাসনিক কর্মকর্তার কাছে একটি ফাইলে স্বাক্ষর নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ওই কর্মকর্তার ব্যক্তিগত সহকারীকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন।

এ সময় তিনি ওই ব্যক্তিকে বলেন, ‘তোমার নামে অনেক রিপোর্ট আছে, তোমাকে দেখে নেব।’

ঘটনাটি সেখানে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের নজরে এলে তারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। তার পরিচয় ও কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে কথাবার্তায় অসঙ্গতি পাওয়া যায়। একপর্যায়ে তার বিরুদ্ধে প্রতারণার চেষ্টার বিষয়টি স্পষ্ট হলে আনসার সদস্যরা তাকে আটক করেন।

পরে বিষয়টি বনানী থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক ব্যক্তিকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিসি মো. সাহাবউদ্দীনের নেতৃত্বে অভিযানে এপিসি জালাল উদ্দীন, আনসার মনিরুল ইসলাম ও আনসার শ্রী পূর্ণ রায় অংশ নেন।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক