চীনে করোনার নতুন সংক্রমণ রোধে প্রতিদিন ৯০ হাজার পরীক্ষা
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এরই মধ্যে দেশটির রাজধানী বেইজিংয়ে দেখা দিয়েছে নতুন করে সংক্রমণ। সংক্রমণ ঠেকাতে বেইজিংয়ে প্রতিদিন ৯০ হাজার করোনা শনাক্তের পরীক্ষা করছে দেশটির সরকার।
শহরটিতে নতুন সংক্রমণের কারণে এই বিপুল সংখ্যক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে নতুন করে সংক্রমিত হওয়া এবং অধিক ঝুঁকিতে থাকা ৩০টি এলাকায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে বেইজিং প্রশাসন জানিয়েছে, প্রতিটি বাজারে খাদ্যসামগ্রীর দোকানের মালিক, ম্যানেজার ও কর্মচারীদের করোনার পরীক্ষা করা হবে। পরীক্ষা করা হবে সব রেস্তোরাঁকর্মী ও সরকারি ক্যান্টিনের কর্মীদেরও। এছাড়া সোমবার থেকেই বন্ধ করে দেয়া হয়েছে সেখানকার সকল ধরনের খেলাধুলার জায়গা ও বিনোদন কেন্দ্র ।
প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে চীনের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এরপর তা সারা বৈশ্বিক মহামারীতে রূপ নেয়। তবে বর্তমানে সেখানকার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। সংক্রমণ শুরুর দিকে সংক্রমিত রোগীর সংখ্যা হিসাবে দেশটি প্রথমে অবস্থানে থাকলেও বর্তমানে অবস্থান করছে ১৯ নম্বরে। চীনে এখন পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৮৩ হাজার ৪২৩ জন। এছাড়া দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন