কিটের অনুমোদন না পেলে কী সিদ্ধান্ত নিবে গণস্বাস্থ্য?
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরীক্ষাকৃত গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাসের অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষার প্রতিবেদন আজ জানানো হতে পারে। বিএসএমএমইউয়ের ফল পাওয়ার পরে এর চূড়ান্ত অনুমোদন দেবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। দীর্ঘ পরীক্ষা আর প্রতিক্ষা শেষে যদি কিটের অনুমোদন না দেয়া হয়, তাহলে কি ব্যবস্থা নিবে গণস্বাস্থ্য কেন্দ্র -এমনটাই এখন সবার ভাবনা।
বুধবার (১৭ জুন) সকালে কিট পরীক্ষার ফলাফল ও পরবর্তী করণীয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ও কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার।
তিনি জানান, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এন্টিবডি কিটের কার্যকারিতা যাচাই শেষে আজ ফল দেয়ার কথা রয়েছে। বিএসএমএমইউ কর্তৃপক্ষের ফল পাওয়ার পর এর চূড়ান্ত অনুমোদন দেবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। পরে ওষুধ প্রশাসন একটা সিদ্ধান্ত নেবে।
ফলাফল পরবর্তী করণীয় কী হবে -এমনটার জবাবে তিনি বলেন, ‘বিষয়টাতো আমাদের হাতে না। এটা বিএসএমএমইউ আর ওধুষ প্রশাসনের হাতে। ওষুধ প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, তার ভিত্তিতেই আমাদের কাজ। যদি কিটের অনুমোদন না দেয়, তাহলে শোধরানোর একটা সুযোগ আমরা অবশ্যই পাবো। আর হ্যাঁ (অনুমোদন দিলে) হলে ওষুধ প্রশাসনের যে নীতিমালা আছে, সেটা অনুযায়ী আমাদেরকে এগিয়ে যেতে হবে। যদি আজকে অনুমোদন হয়, তাহলে আমরা প্রথমে ১০ লাখ কিটের অনুমোদন চাইবো।’
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল বিকেলে ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ হস্তান্তর করে গণস্বাস্থ্য কেন্দ্র। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) কিট গ্রহণের জন্য যায়। তবে আমন্ত্রণ জানানোর পরও গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এ কিট গ্রহণের জন্য যায়নি সরকারের কোনো প্রতিষ্ঠান। ঔষধ প্রশাসন অধিদপ্তর গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয়। গত ২ মে বিএসএমএমইউর কর্তৃপক্ষ কিটের কার্যকারিতা পরীক্ষা করতে ছয় সদস্যের কমিটি গঠন করে। পরে বিএসএমএমইউতে কিট জমা দেয় গণস্বাস্থ্য।
-
২৩ অগাস্ট, ২০২৫
-
১১ জানুয়ারী, ২০২৫
-
১৭ জুলাই, ২০২৪
-
১১ এপ্রিল, ২০২৩
-
১০ এপ্রিল, ২০২৩
-
১৪ অক্টোবর, ২০২১
-
০৭ ফেব্রুয়ারী, ২০২১
-
১৫ অগাস্ট, ২০২০
-
০৮ অগাস্ট, ২০২০
-
২৭ জুলাই, ২০২০