১৭ জুলাই, ২০২৪ ০৪:০০ পিএম

গণস্বাস্থ্য হাসপাতালের ডা. আব্দুস সাত্তার না ফেরার দেশে

গণস্বাস্থ্য হাসপাতালের ডা. আব্দুস সাত্তার না ফেরার দেশে
ডা. মো. আব্দুস সাত্তার চৌধুরী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গণস্বাস্থ্য নগর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তার চৌধুরী মৃত্যুবরণ করেছেন। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এর আগে স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছে গণস্বাস্থ্য পরিবার।

শোক বিবৃতিতে বলা হয়েছে, ‘গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও গণস্বাস্থ্য নগর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তার চৌধুরী মঙ্গলবার (১৬ জুলাই) বেলা চারটার সময় স্ট্রোক করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

এতে আরও বলা হয়, ‘তাঁর মৃত্যুতে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং গণস্বাস্থ্য নগর হাসপাতালের সকল কর্মী অত্যন্ত শোকাহত।’

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক