১৫ অগাস্ট, ২০২০ ০৩:৩৮ পিএম

করোনা চিকিৎসায় গণস্বাস্থ্যের প্লাজমা সেন্টার উদ্বোধন

করোনা চিকিৎসায় গণস্বাস্থ্যের প্লাজমা সেন্টার উদ্বোধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় কার্যকর হিসেবে প্রমাণিত প্লাজমা থেরাপি। এ চিকিৎসায় প্লাজমা সংগ্রহে প্লাজমা সেন্টার চালু করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্মরণে তার মৃত্যুবার্ষিকীতে এর উদ্বোধন করা হয়।

আজ শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে এর উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপি প্রয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ খান। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন।

এ বিষয়ে গণস্বাস্থ্য সূত্রে জানা যায়, শুরুতে প্রতিদিন ২৫ জন করোনা রোগীতে প্লাজমা দেওয়া হবে। এক মাস পর থেকে প্রতিদিন ৫০ জনকে এবং অতিরিক্ত ৫০ জনকে প্যাকড সেল, প্লাটিলেট, বিভিন্ন ব্লাড ফ্যাক্টরস দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়াও থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিনোপ্যাথির জন্য প্রয়োজনীয় রক্ত সঞ্চালনের ব্যবস্থা করা হবে।

করোনা জয়ী প্লাজমা দানে ইচ্ছুক ব্যক্তিদের গণস্বাস্থ্যের ডা. গোলাম মো. কোরেইশীর ব্যক্তিগত নাম্বার ০১৫৫২-৪৬০৭৮০ এ সরাসরি যোগাযোগ অথবা ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক