১০ এপ্রিল, ২০২৩ ০৩:০১ পিএম

ডা. জাফরুল্লাহ লাইফ সাপোর্টে

ডা. জাফরুল্লাহ লাইফ সাপোর্টে
জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসক আধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব.) গণমাধ্যমকে বলেন, তিনি নিবিড় পর্যবেক্ষণে আছন, তার শারীরিক উন্নতির জন্য চিকিৎসা চলছে।’

মেডিভয়েস রিপোর্ট: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে রাজধানীর ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

আজ সোমবার (১০ এপ্রিল) দপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসক আধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব.) গণমাধ্যমকে বলেন, ‘আজ সকাল ১০টা ৩০ মিনিটে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তিনি নিবিড় পর্যবেক্ষণে আছন, তার শারীরিক উন্নতির জন্য চিকিৎসা চলছে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩ এপ্রিল তার নিজের প্রতিষ্ঠিত হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন পর এক বিজ্ঞপ্তিতে তার গুরুতর অসুস্থতার কথা জানানো হয়।

তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে রবিবার গঠন করা হয়েছে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড। কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে এই মেডিকেল বোর্ড করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক