করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য শিক্ষা সচিব
মেডিভয়েস ডেস্ক: স্বাস্থ্য মন্ত্রণালয়েল স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় আইসোলেশনে আছেন।
রোববার দুপুরে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আলী নূর বলেন, “গত ৭-৮দিন আগে আমার নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আমি এখন বাসাতেই আছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আমি বাসাতেই চিকিৎসা নিচ্ছি। তেমন জটিলতা নেই।
“তবে চিকিৎসরা বলেছেন, লাংসে (ফুসফুসে ) একটা শ্যাডো আছে, তাতে ভয়ের কিছু নেই।”
এর আগে তার স্ত্রী, কন্যা ও জামাতাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে তিনি জানান। তারা সবাই বর্তমানে সুস্থ হওয়ার পথে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আলী নূর। এর আগে তিনি সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক ছিলেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪