এবার মন্ত্রিপরিষদ বিভাগের করোনা আক্রান্তদের সহায়তায় কুইক রেসপন্স টিম
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তার জন্য কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। আজ বুধবার এই টিম গঠন করে আদেশ জারি করা হয়।
আক্রান্তদের তথ্য সংগ্রহ করে তা প্রতিবেদন আকারে যুগ্মসচিবের (প্রশাসন) কাছে দাখিল করতে বলা হয়েছে আদেশে।
পাঁচ সদস্যের এই টিমের টিম লিডার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (সাধারণ সেবা অধিশাখা) মোহাম্মদ মিজানুর রহমান।
অন্য সদস্যরা হলেন : সিনিয়র সহকারী সচিব (সরকার গঠন ও রাষ্ট্রাচার শাখা) তানবীর মোহাম্মদ আজিম, প্রটোকল অফিসার (সাধারণ সেবা অধিশাখা) মো. ইমদাদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা (প্রশাসন ও শৃঙ্খলা শাখা) শাহেনা খানম ও ব্যক্তিগত কর্মকর্তা (মন্ত্রিপরিষদ সচিবের দফতর) মো. নেছারুল হাসান।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলে এই টিম তার বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। তাদের চাহিদার ভিত্তিতে খাদ্য, ওষুধ, চিকিৎসাসহ অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা দেবেন।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের করোনা আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের সহায়তার জন্যও এমন কুইক রেসপন্স টিম গঠন করা হয়।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৮৭৫ জন। মারা গেছেন ১,০১২ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন।
এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭১ লাখ ৫৬ হাজার ৫৯৮ জন। মৃতের সংখ্যা চার লাখ ৭ হাজার ৩২৬ জন। সুস্থ হয়েছেন ৩৩ লাখ ২২ হাজার ৪২১ জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪