০২ জুন, ২০২০ ০৪:০৯ পিএম

জেলা সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

জেলা সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রতিটি জেলা সদর হাসপতালে আইসিইউ স্থাপন ও অক্সিজেন সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (০২ জুন) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় এ নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের সকল নাগরিকের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে আইসিইউ স্থাপন ও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

করোনার প্রভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতায় স্থবির অবস্থা সৃষ্টি হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  মানুষের কষ্ট লাঘবেই লকডাউন শিথিল করে শর্ত সাপেক্ষে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নিয়েছে সরকার। তবে এসময় অবশ্যই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ব্যক্তি পর্যায় থেকেই সচেতনতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে ভিন্ন আঙ্গিকে পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয় । গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। অন্যান্য মন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা সম্মেলন কক্ষ থেকেই অংশ নেন।

বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, বৈঠকে ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্প পর্যালোচনা করা হয়েছে। যার বাস্তবায়নে ব্যয় হবে এক হাজার ১২৭ কোটি টাকা। এর মধ্যে ৮৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এছাড়াও বৈঠকে করোনা সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা ও ১৬ হাজার ২৭৬ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক