০৭ মে, ২০২০ ১০:৪৮ পিএম
বিএসএমএমইউসহ অধিভূক্ত প্রতিষ্ঠানের রেডিডেন্সী প্রোগ্রামের থিসিস জমার সময় বৃদ্ধি
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং অধিভূক্ত প্রতিষ্ঠানসমূহে রেডিডেন্সী প্রোগ্রাম জুলাই ২০২০ সেশনের থিসিস জমাদানের তারিখ পুণরায় বর্ধিত করা হয়েছে।
গত ২৫ এপ্রিল (শনিবার) বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক তপক কুমার দাস - এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, বিএসএমএমইউ এবং এর অধিভূক্ত রেসিডেন্সী প্রোগ্রাম জুলাই ২০২০ সেশনের মেডিসিন, সার্জারী, ডেন্টাল ও পেডিয়াট্রিক্স অনুষদের এমডি বা এমএস, ফেইজ-বি’র থিসিস জমাদানের তারিখ বিদ্যমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ৩১ শে মার্চ ২০২০ তারিখ হতে প্রথম পর্যায়ে পরিবর্তিত হয়ে ২০ শে এপ্রিল ২০২০ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছিল, যা পরবর্তীতে পুণরায় ৩১ মে ২০২০ তারিখ পর্যন্ত বর্ধিত করা হল।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত