০৭ নভেম্বর, ২০২৬ ০৩:৩১ পিএম
জনস্বাস্থ্য ও ক্লিনিক্যাল গবেষণা

ঢাবিকে পেছনে ফেলে সিমাগো ইনস্টিটিউশন্স র‍্যাঙ্কিংয়ে প্রথম চবি

ঢাবিকে পেছনে ফেলে সিমাগো ইনস্টিটিউশন্স র‍্যাঙ্কিংয়ে প্রথম চবি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্কোপাস গবেষণা তথ্যভান্ডারভিত্তিক ২০২৬ সালের সিমাগো বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে মেডিসিন (জনস্বাস্থ্য ও ক্লিনিক্যাল রিসার্চ) ক্যাটাগরিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং তৃতীয় অবস্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা মূল্যায়ন সংস্থা সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিংসের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এতে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক হাজার ৪৩৭তম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক হাজার ৭৪২তম এবং শাবিপ্রবির বৈশ্বিক অবস্থান এক হাজার ৮১১তম। 

অন্যদিকে তালিকায় বাংলাদেশের মোট ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পেয়েছে। দেশের শীর্ষ পাঁচে থাকা অন্য দুটি বিশ্ববিদ্যালয় হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠান দুটি যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে।

সিমাগো বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের ভিত্তিতে র‍্যাঙ্কিং প্রকাশ করে। এ মূল্যায়নে গবেষণার জন্য ৫০ শতাংশ, উদ্ভাবনের জন্য ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবের জন্য ২০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়।

গবেষণার মান, বৈজ্ঞানিক প্রকাশনা, উদ্ভাবনী কার্যক্রম ও সামাজিক অবদানসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত