০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৪ পিএম

মুমেকের নতুন হোস্টেল সুপার হলেন ডা. আল আমিন

মুমেকের নতুন হোস্টেল সুপার হলেন ডা. আল আমিন
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: মুগদা মেডিকেল কলেজের (মুমেক) নতুন হোস্টেল সুপার হলেন উইরোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আল আমিন।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) মুমেক অধ্যক্ষ ডা. মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে চার সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে একজনকে হোস্টেল সুপার করে বাকি তিনজনকে সহকারী হোস্টেল সুপার হিসেবে নিযুক্ত করা হয়েছে।

হোস্টেল সুপার হলেন উইরোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আল আমিন। সহকারী হোস্টেল সুপার হলেন, কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, মেডিসিন বিভাগ মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাজেদুল ইসলাম ও প্যাথলজী বিভাগের কিউরেটর ডা. মাসওয়ার ফারুক। 

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত