সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, ১৯ চিকিৎসককে বদলি ও পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১৯ চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির পর দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মো. আশেকুর রহমানকে সহকারী অধ্যাপক, মেডিসিন পদে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে রংপুর মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। ডা. এস এম শাহরিয়ার রিজভীকে সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি পদে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে ঢাকা মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।
ডা. এস কে জাকারিয়া বিন সাঈদকে সহকারী অধ্যাপক, মেডিসিন পদে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠানকে সহকারী অধ্যাপক, রেডিয়েশন অনকোলজি পদে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে ময়মনসিংহ মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।
ডা. কামরুন নাহারকে সহকারী অধ্যাপক, গাইনি এন্ড অবস পদে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে ঢাকা মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। ডা. মো. মনিরুজ্জামানকে সহকারী অধ্যাপক, মেডিসিন পদে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া ডা. রুমা আফরুজকে সহকারী অধ্যাপক, গাইনি এন্ড অবস পদে ময়মনসিংহ মেডিকেল কলেজে, ডা. ফুয়াদ মো. আবদুল হাদীকে সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক্স পদে চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং ডা. মো. আনিছুর রহমানকে সহকারী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি পদে রংপুর মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। ডা. আতিকুর রহমানকে সহকারী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি পদে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে পদায়ন করা হয়েছে।
ডা. সাইমুম শাহরিয়ারকে সহকারী অধ্যাপক, এ্যানেসথেসিওলজি পদে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে জামালপুর মেডিকেল কলেজে এবং ডা. ফারজানা কবিরকে সহকারী অধ্যাপক, ফিজিওলজি পদে ওএসডি করে রাজশাহী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। ডা. নিপু রানী চৌধুরীকে সহকারী অধ্যাপক, ডেন্টিস্ট্রি পদে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে ঢাকা ডেন্টাল কলেজে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে ডা. মোছা. মঞ্জুমান আরা সরকারকে সহকারী অধ্যাপক, গাইনিকোলজিক্যাল অনকোলজি পদে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।
ডা. মুশফিকা মহসিনকে সহকারী অধ্যাপক, গাইনি এন্ড অবস পদে ওএসডি করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে, ডা. হামিদা পারভীনকে একই পদে রাজশাহী মেডিকেল কলেজে এবং ডা. ছাবেরা সুলতানা বিশ্বাসকে একই পদে পাবনা মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।
ডা. গোলাম উর রহমানকে সহকারী অধ্যাপক, মেডিসিন পদে ওএসডি করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। ডা. মো. মাহমুদুল হাসানকে সহকারী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি পদে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া ডা. বিলকিস বাশার চৌধুরীকে সহকারী অধ্যাপক, চর্ম ও যৌন পদে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এবং ডা. মোসফিকা রহমানকে সহকারী অধ্যাপক, মেডিকেল অনকোলজি পদে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
এ ছাড়াও অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এনএইচ/