২৫ অগাস্ট, ২০২৬ ১০:৫৬ এএম

উন্নত প্রশিক্ষণে অংশ নিতে চীন যাচ্ছেন বিএমইউর সাত বিশেষজ্ঞ চিকিৎসক

উন্নত প্রশিক্ষণে অংশ নিতে চীন যাচ্ছেন বিএমইউর সাত বিশেষজ্ঞ চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সর্বাধুনিক প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ অগ্রগতি, টেকন্যিকাল বিভিন্ন বিষয়সহ উন্নততর চিকিৎসাসেবা বিষয়ে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে চীন যাচ্ছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সাত সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল। বিএমইউর সাথে চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং বাংলাদেশের জন্য চীনের পক্ষ থেকে নেয়া ‘২০২৬ ট্রেনিং অ্যান্ড একচেঞ্জ প্রোগ্রাম ফর মেডিক্যাল প্রোফেশনালস ফ্রোম বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে বিএমইউর চিকিৎসক প্রতিনিধি দল এই প্রোগামে অংশ নিচ্ছেন।

প্রতিনিধি দলটি আগামী ৩০ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চীনে অবস্থান করবে। এ সময় বিএমইউর চিকিৎসক প্রতিনিধি দলটি কার্ডিললজি (হৃদরোগ), ক্লিনিক্যাল অনকোলজি (ক্যান্সার), শিশু, জেনারেল সার্জারি, কলোরেক্টাল সার্জারি, কার্ডিয়াক সার্জারি, ইউরোলজিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নতুন জ্ঞান আহরণ ও দক্ষতা অর্জন করবেন।

প্রতিনিধি দলটি সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকীর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় চিকিৎসক প্রতিনিধি দলের প্রতি চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা কাজে লাগিয়ে বিএমইউসহ দেশের রোগীদের চিকিৎসাসেবাসহ স্বাস্থ্যখাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার আহব্বান জানান তিনি।

প্রতিনিধি দলে রয়েছেন কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু সিদ্দিক আব্দুল্লাহ, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জেসমিন মোর্শেদ, জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সায়েম আল মনসুর ফয়েজি, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামসুন নাহার, কালোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সহিদুল ইসলাম, কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আলাউদ্দিন এবং ইউরোলজি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মাহবুবুল ইসলাম খন্দকার।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত