১০ অগাস্ট, ২০২৬ ১১:৫২ এএম

সোফা কারখানায় আগুন: সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু

সোফা কারখানায় আগুন: সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সৌদি আরবে ভয়াবহ আগুনে অন্তত ১৬ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছে। রোববার (৯ আগস্ট) রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধৃত করে বলা হয়েছে, রোববার দুপুর ২টার দিকে রিয়াদের আল-শিফা থানার আওতাধীন মুসা শিল্প এলাকার একটি সোফা কারখানায় আগুন লাগে, এতে ঘটনাস্থলেই ১৬ জন প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের সবাই বাংলাদেশের নাগরিক।

দিবাগত রাত দেড়টার দিকে (বাংলাদেশ সময়) যখন বিজ্ঞপ্তিটি জারি করা হয়, তখনও স্থানীয় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছিল।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লেবার ওয়েলফেয়ার উইংয়ের কাউন্সিলর (শ্রম) রেজায়ে রাব্বিকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং মৃতদের শনাক্ত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগুনে নওগাঁ, নাটোর এবং রাজশাহীর ১৬ জন প্রবাসীর প্রাণ গেছে।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক