সহকারী অধ্যাপক হলেন ১৫ জন চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১৫ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত পৃথক ওই প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ডা. মনিরা নাজনিন কে সহকারী অধ্যাপক, গাইনি অ্যান্ড অবস হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করে রাজশাহী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। তিনি এর আগে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত ছিলেন।
ডা. মো. গোলজার হোসেন কে সহকারী অধ্যাপক, মেডিসিন পদে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। ডা. বীথি রানী সাহা কে সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক্স পদে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করে রাজশাহী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।
ডা. মো. নাছির উদ্দিন কে সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক্স পদে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। ডা. হাসিনা আক্তার কে সহকারী অধ্যাপক, গাইনি অ্যান্ড অবস পদে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া ডা. মুহাম্মদ ইমরান হোসেইন কে সহকারী অধ্যাপক (চলতি দায়িত্ব), নিউরো সার্জারি পদে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করে চট্টগ্রাম মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। তিনি আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক সার্জন (নিউরো ট্রমা সার্জারি) হিসেবে কর্মরত ছিলেন।
ডা. দিলরুবা আক্তার কে সহকারী অধ্যাপক, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি পদে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।
ডা. মো. মামুনুর রশিদ কে সহকারী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি পদে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে পদায়ন করা হয়েছে। ডা. এলিনা পারভীন কে সহকারী অধ্যাপক, গাইনি অ্যান্ড অবস পদে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করে রংপুর মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। ডা. মো. তৌহিদ আল মাহমুদ কে সহকারী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি পদে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করে রাজশাহী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া ডা. মোহাম্মদ নঈম ইকবাল মোল্লা কে সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক্স পদে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করে মুগদা মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। ডা. বুকশানা জলিল কে সহকারী অধ্যাপক, গাইনি অ্যান্ড অবস পদে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।
ডা. মাহফুজুর রহমান খান কে সহকারী অধ্যাপক, সার্জারি পদে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করে মুগদা মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। ডা. মো. দেলোয়ার হোসাইন মুন্সী কে সহকারী অধ্যাপক, ইএনটি পদে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করে কুমিল্লা মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।
ডা. মোছা. শরীফা বেগম কে সহকারী অধ্যাপক, গাইনি অ্যান্ড অবস পদে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করে রাজশাহী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
এ ছাড়াও অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এনএইচ/