১৩ অগাস্ট, ২০২৬ ০৮:৪৪ পিএম

রাজধানীর চার মেডিকেল-ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

রাজধানীর চার মেডিকেল-ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে  আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে স্থান পেলেন যারা—

ঢাকা মেডিকেল কলেজ

মো. আব্দুল্লাহ আর রায়হানকে আহ্বায়ক এবং মেশকাত শরীফ ভূঁইয়াকে সদস্য সচিব করে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাকারিয়া আশরাফ আশফি। এ ছাড়া মিনহাজুল আবির ও আব্দুর রাজ্জাককে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি আহ্বায়ক হয়েছেন জহিরুল ইসলাম জহির, আর সদস্য সচিব হয়েছেন ইফতেখার আহমেদ শিহাব। এ ছাড়া খোন্দকার সিফাত-উল হক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. মহসিন আলী ও মো. আরাফাত রহমান যুগ্ম আহ্বায়ক হয়েছেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের কমিটিতে রানভীন খানকে আহ্বায়ক এবং মাহাথির মুহাম্মদকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন আবদুল্লাহ আল কাফি। যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাহিদ হাসান, সাদীদ আহনাফ, তানজিম ওয়াসেত, মো. মাসুম, নাদিম আঞ্জুম খান ও মো. নাঈম হোসেন।

ঢাকা ডেন্টাল কলেজ

আলভী ওমায়ের মাহমুদকে সভাপতি ও আহনাফ ইফতেখার ইরামকে সাধারণ সম্পাদক করে ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদলে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সহ-সভাপতি অমিত পাল ও সহ-সভাপতি হয়েছেন মো. আব্দুল মোকাদ্দেম ফাইদ। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল হক ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন আজিজুল হাকিম জিওন।

ঢাকা ডেন্টাল ছাত্রদলের দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান সিফাত, সহ দপ্তর সম্পাদক পদে মো. ইসতিয়াক আহমেদ, প্রচার সম্পাদক পদে আব্দুল কাদের রুমি, সহ প্রচার সম্পাদক পদে মাজিদুল আলম, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে আজরা মাহমুদা হিলারী, সাংস্কৃতিক সম্পাদক পদে মুঈদ চৌধুরী রাফি, স্বাস্থ্য সম্পাদক পদে রাফসান রেজা বাপ্পি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে রকিবুল হাসান রুমি, ক্রীড়া সম্পাদক পদে রিপন মিয়া জায়গা পেয়েছেন। এ ছাড়া এতে সদস্য হিসেবে রয়েছেন এমামুল আহসান রাফিম ও সামিনুর রহমান।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত