১৪ অগাস্ট, ২০২৬ ০৮:১৯ পিএম

কয়েলের আগুনে দগ্ধ: নয় দিন পর প্রাণ হারাল তিন বছরের রসিন

কয়েলের আগুনে দগ্ধ: নয় দিন পর প্রাণ হারাল তিন বছরের রসিন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গাজীপুরের কাপাসিয়ায় মশার কয়েলের আগুনে দগ্ধ হওয়া তিন বছরের শিশু ফাইজান আহম্মেদ রসিন মারা গেছে। বুধবার (১২ আগস্ট) রাত ১১টায় নয় দিন রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রসিন কাপাসিয়ার টোক ইউনিয়নের শহরটোক গ্রামের ইলেকট্রিশিয়ান মোশারফ হোসেন ও গৃহিণী ফেরদৌসি বেগম দম্পতির তিন ছেলের মধ্যে সবার ছোট।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট বিকেলে ঘুমন্ত রসিনকে ঘরে রেখে বিছানার পাশে মশার কয়েল জ্বালিয়ে বাইরে থেকে দরজার শিকল আটকে এক প্রতিবেশীর বাড়ি যান মা ফেরদৌসি বেগম। কিছুক্ষণের মধ্যে কয়েল থেকে বিছানায় আগুন ধরে যায়। রসিনের শরীরে আগুন লাগলে সে চিৎকার শুরু করলেও ঘরের দরজা শিকল দিয়ে আটকানো থাকায় বের হতে পারেনি। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করলেও তার গলা, পিঠ, পেট ও পায়ের ৩৫ শতাংশ পুড়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রক্তও দেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় জানাজা শেষে শিশু রসিনকে দাফন করা হয়েছে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নিনমাসের প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষজ্ঞরা

শিশুর জটিল রোগ নির্ণয়ে নিউক্লিয়ার মেডিসিন অত্যন্ত কার্যকর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক