সিসিইউতে অধ্যাপক ডা. পাভেল, হাসপাতালে গিয়ে খোঁজ নিলেন ডা. বিটু
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) সভাপতি ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
আজ রোববার (৯ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অধ্যাপক ডা. পাভেলের হৃদ্যন্ত্রের রক্তনালীতে স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। পরে তাকে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।
এদিন হাসপাতালে গিয়ে অধ্যাপক ডা. পাভেলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসার অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
একই সঙ্গে অধ্যাপক ডা. পাভেলের প্রয়োজনীয় চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মু. জহুরুল হক, নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের আরএমও ডা. মো. জহিরুল ইসলাম, বক্ষব্যাধী হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান রিপন এবং সমাজকল্যাণমন্ত্রীর এপিএস ডা. মো. জাভেদ হোসেন।
অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করেছেন সংশ্লিষ্টরা।
এমআই/