০১ অগাস্ট, ২০২৬ ১২:১২ পিএম

মেডিকেল অফিসার নেবে আদ্-দ্বীন হাসপাতাল, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত

মেডিকেল অফিসার নেবে আদ্-দ্বীন হাসপাতাল, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আজ শনিবার (১ আগস্ট) প্রতিষ্ঠানটি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহীরা আগামী ১৫ আগস্ট-২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এতে বলা হয়েছে, ইমার্জেন্সি, মেডিসিন, সার্জারি, এনআইসিইউ (এনআইসিইউ), শিশু বিভাগ ও গাইনি বিভাগে মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হবে। কর্মস্থল হবে ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল।

এতে আরও বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন কাঠামোর পাশাপাশি বছরে দুটি উৎসব বোনাস, নৈমিত্তিক ছুটির সুবিধা এবং পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণের সুযোগ পাবেন।

আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ আগস্ট ২০২৬।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত