এনআইএলএমআরসি ও হাটহাজারী ট্রমা সেন্টারে ১১ পদ অনুমোদন
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগ দুটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের জনবল কাঠামো শক্তিশালীকরণ ও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নতুন পদ সৃষ্টি, সমন্বয় ও পদ সংরক্ষণের অনুমোদন দিয়েছে।
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের পার-৪ অধিশাখার সিনিয়র সহকারী সচিব সজীব আহমেদ স্বাক্ষরিত আলাদা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবস্থিত ২০ শয্যাবিশিষ্ট ট্রমা সেন্টারের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে চারটি পদ সৃষ্টি এবং করোনাকালে সৃষ্ট পদ থেকে একটি পদ এবং রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (এনআইএলএমআরসি) জন্য অস্থায়ীভাবে সৃষ্ট ছয়টি পদ সমন্বয়ের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
চট্টগ্রাম হাটহাজারী ট্রমা সেন্টার
মোট পদ (সৃজন+সমন্বয়) ৫টি
সিনিয়র স্টাফ নার্স: ২ জন, গ্রেড-১০, বেতন (১৬,০০০ - ৩৮,৬৪০/-)
যোগ্যতা: ‘সেবা পরিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৬’-এর তফসিল অনুযায়ী নিয়োগ সম্পন্ন হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১ জন, গ্রেড-১৬, বেতন (৯,৩০০ - ২২,৪৯০/-)
যোগ্যতা: ‘মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯’ অনুসরণে নিয়োগ দেওয়া হবে।
অফিস সহায়ক: ১ জন, গ্রেড-২০, বেতন (৮,২৫০ - ২০,০১০/-)
যোগ্যতা: ‘মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯’ অনুসরণে নিয়োগ দেওয়া হবে।
মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি): ১ জন গ্রেড-১১, বেতন (১২,৫০০ - ৩০,২৩০/-)
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাসসহ স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IHT) থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩ বছর মেয়াদী ডিপ্লোমা এবং ‘বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮’ অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার
মোট পদ ৬টি
অফিস সহায়ক: ৬ জন, গ্রেড-২০, বেতন (৮২৫০-২০,০১০/-)
জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ ও অনুমোদনের ভিত্তিতে এসব আদেশ জারি করা হয়েছে।
জেএইচ/
-
১৪ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬
-
০৩ জুলাই, ২০২৬