২৩ জুলাই, ২০২৬ ০১:২২ পিএম

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: কাপ্তাই লেকের পানির স্তর স্বাভাবিক পর্যায়ে আসায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেয়া হয়েছে।

টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট খোলা রাখার পর গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১১টায় সবগুলো জলকপাট বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, গত চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে পানি নিষ্কাশনের ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা কমে এসেছে। এ কারণে বুধবার রাত ১১টায় সব জলকপাট বন্ধ করে দেয়া হয়। 

তিনি আরও জানান, বুধবার রাত ১১টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩.২৬ ফুট মিন সি লেভেল (এম এস এল)। এ সময় কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট থেকে গড়ে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।

টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পানি নিষ্কাশনের পর লেকের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় কর্তৃপক্ষ সব জলকপাট বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে কাপ্তাই লেকের পানি বৃদ্ধির উপরই জলকপাট বন্ধ বা খোলার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রকৌশলী মাহমুদ হাসান।

এর আগে, গত শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৪.০৮ ফুট মিন সি লেভেল (গঝখ)-এ পৌঁছে বিপৎসীমার কাছাকাছি চলে যাওয়ায় স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছিল।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কাপ্তাই বাঁধ
  এই বিভাগের সর্বাধিক পঠিত