১০ জুন, ২০২৬ ০৮:৩১ পিএম
বরিশালে রোগীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে চিকিৎসকের ওপর হামলা
ছবি: ভুক্তভোগী চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: বরিশালের কেএমসি হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১০ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই হামলার দৃশ্য দেখা যায়। ভুক্তভোগী চিকিৎসকের নাম ডা. শিবু।
ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি চিকিৎসকের কক্ষে প্রবেশ করে তাকে বেধড়ক মারধর করছেন। এ সময় চিকিৎসককে চড়-ঘুষি মারার পাশাপাশি চেয়ার দিয়েও আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত কয়েকজন ব্যক্তি তাকে উদ্ধার করেন।
জানা গেছে, হাসপাতালটিতে এক রোগীর মৃত্যুর পর দায়িত্বে অবহেলার অভিযোগ এনে রোগীর এক স্বজন চিকিৎসকের ওপর হামলা চালান।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী চিকিৎসক বলেন, ‘আমি আমার কক্ষে বসে ছিলাম। হঠাৎ করে এক ব্যক্তি এসে আমার ওপর হামলা শুরু করেন।’
এমআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : চিকিৎসক নিগ্রহ
-
২১ সেপ্টেম্বর, ২০২৬
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
-
০৩ সেপ্টেম্বর, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ির অভিযোগ ড্রেটাব’র, সরবরাহ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কা
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ির অভিযোগ ড্রেটাব’র, সরবরাহ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কা
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ির অভিযোগ ড্রেটাব’র, সরবরাহ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কা
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত