জামালপুর মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি গঠন
মেডিভয়েস রিপোর্ট: আরাফাত ইসলামকে সভাপতি ও ফারদিন আল সাদমান মুগ্ধকে সাধারণ সম্পাদক করে জামালপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আংশিক গঠন করা হয়েছে। শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সেক্রেটারি নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যান্যরা হলেন—সিনিয়র সহ সভাপতি হিসেবে রাগিব ইনতিসার অয়ন, সহ সভাপতি মো. মাহাদী হাসান, মো. মুয়াজ আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদুল হাসান মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক পুনান চাকমা, হাসিব আবদুল্লাহী তাকী, সাংগঠনিক সম্পাদক হিসেবে মশিউর রহমান জিহান, সহ সাংগঠনিক সম্পাদক মেজবাহ উল ইসলাম, দপ্তর সম্পাদক হয়েছেন ফারহান সাদিক উৎসব, সহ দপ্তর সম্পাদক ইমরান হাসান, প্রচার সম্পাদক হিসেবে সায়ান মাহমুদ শান্ত, সহ প্রচার সম্পাদক আরিয়ান রাতুল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোরস্বাধীন মুন্না, আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন আশরাফুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক শরৎ হাজং, অর্থ সম্পাদক হিসেবে মশিউর রহমান লরেন্স, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক আবদুল্লাহ আল রাহাত, ক্রীড়া সম্পাদক নাবিদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক রোমিও রোজারিও, সমাজসেবা সম্পাদক সানজিদ ইসলাম বাপ্পি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে সামিন ইয়াসির মনোনীত হয়েছেন।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে সুপ্রতীপ বর্মন, নিশান বিশ্বাস, প্রসোং মারমা ও আশফাকুল ইসলাম সাদিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এমআর/এমইউ