বিশ্ব আইবিডি সচেতনতা মাস উপলক্ষে সেমিনার ও র্যালি অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ (আইবিডি) সচেতনতা মাস উপলক্ষে (আইবিডি) সেমিনার ও র্যালির আয়োজন করেছে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।
আজ শনিবার (২ মে) সকাল ৯টায় হাসপাতালের কনফারেন্স রুমে ‘আই-বি-ডি হ্যাজ নো বর্ডারস: অ্যাকসেস টু আই-বি-ডি কেয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
আইবিডির বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক ও বিশেষজ্ঞরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আইবিডি একটি দীর্ঘমেয়াদি জটিল রোগ, যা সময়মতো শনাক্ত ও চিকিৎসা না হলে মারাত্মক আকার ধারণ করতে পারে। বাংলাদেশে এ রোগের প্রকোপ বাড়ছে উল্লেখ করে তারা জনসচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈজ্ঞানিক সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসাইন, ড্যাবের মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম শাকিল, ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূইয়া, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. মোস্তাফা আজিজ সুমন, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেসের পরিচালক অধ্যাপক ডা. শারমিন কুদ্দুস, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. এ কে এম খালেকুজ্জামান দীপু।
সেমিনারের বৈজ্ঞানিক অধিবেশন সঞ্চালনা করেন ডা. মো. ইকবাল হোসাইন। এ সময় ‘আইবিডি: আ বাংলাদেশ পার্সপেকটিভ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মনিরুল হাসান (শাওন)।
এমআর/টিআই/এমইউ