১৭ এপ্রিল, ২০২৬ ০৪:১৭ পিএম

ছাত্রশিবির মেডিকেল জোনের সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ছাত্রশিবির মেডিকেল জোনের সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মজলিশে সীরাতুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ আয়োজন করে সংগঠনটির মেডিকেল জোন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রভাষক ড. আবুল কালাম আজাদ বাশার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেডিকেল জোনের সভাপতি ডা. যায়েদ আহমাদ এবং সঞ্চালনায় ছিলেন মেডিকেল জোন সেক্রেটারি ডা. জুলফিকার আলী।

বক্তারা তাদের বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সীরাত অধ্যয়নের গুরুত্ব তুলে ধরেন এবং ব্যক্তি ও সমাজ জীবনে সীরাতের আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি ফখরুল ইসলাম বলেন, আধুনিক যুগে সমাজে নব্য আইয়ামে জাহেলিয়াত লক্ষ্য করা যাচ্ছে এবং একমাত্র রাসূল (সা.)-এর সীরাতই মানবজাতিকে এ পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে। তিনি সীরাত গভীরভাবে অধ্যয়ন করে সেই আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান।

প্রধান আলোচক ড. আবুল কালাম আজাদ বাশার বলেন, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকত, তবে কেউ ক্ষতি করতে পারত না। তিনি মনে করেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের ওপর নির্যাতনের অন্যতম কারণ সীরাতভিত্তিক ঐক্যের অভাব।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আগত প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও সীরাত চর্চা ও ইসলামী মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত