০২ অক্টোবর, ২০২৫ ১০:৪৩ এএম

শিশু হাসপাতালে ৬৫ চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি

শিশু হাসপাতালে ৬৫ চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসক নিয়োগ দেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি তাদের ছয় ক্যাটাগরির মেডিকেল অফিসার পদে ৬৫ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৭ সেপ্টেম্বর এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পদের নাম ও বিবরণ

১. আবাসিক মেডিকেল অফিসার (শিশু মেডিসিন)

পদসংখ্যা: ৩৫

শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু মেডিসিনের ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।
বেতন স্কেল ও গ্রেড: (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

২. আবাসিক মেডিকেল অফিসার (শিশু সার্জারি)

পদসংখ্যা: ২১

শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু সার্জারির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।
বেতন স্কেল ও গ্রেড: (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

৩. আবাসিক মেডিকেল অফিসার (শিশু এনেসথেসিয়া)

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু এনেসথেসিয়ার ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।
বেতন স্কেল ও গ্রেড: (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

৪. আবাসিক মেডিকেল অফিসার (ইএনটি)

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু ইএনটির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।
বেতন স্কেল ও গ্রেড: (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

৫. আবাসিক মেডিকেল অফিসার (ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি)

পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।
বেতন স্কেল ও গ্রেড: (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

৬. আবাসিক মেডিকেল অফিসার (প্যাথলজি)

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। ক্লিনিক্যাল প্যাথলজির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।
বেতন স্কেল ও গ্রেড: (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।
বয়সসীমা (সব পদের ক্ষেত্রে)
সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদনের নিয়ম

আবেদন ফরম থেকে ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে অধ্যাপক মো. মাহবুবুল হক (পরিচালক), বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বরাবর প্রেরণ করতে হবে।

আবেদন ফি

২,০০০/-  টাকা (পে-অর্ডার/ব্যাংক ড্রাফট)

আবেদনের শেষ সময় ১৩ অক্টোবর। 

নির্দেশনা

১. লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না
২. খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
৩. উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। 

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিয়োগ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত