১৯ জুন, ২০২৬ ০৫:০৬ পিএম

বিশেষ বিসিএস, নার্স ও টেকনোলজিস্ট নিয়োগে সরকারের পরিকল্পনা ও প্রস্তুতি

বিশেষ বিসিএস, নার্স ও টেকনোলজিস্ট নিয়োগে সরকারের পরিকল্পনা ও প্রস্তুতি
অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশেষ বিসিএসের মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে মিডওয়াইফারি, নার্স এবং বিভিন্ন প্রযুক্তিগত দক্ষ জনবল নিয়োগের পরিকল্পনাও রয়েছে। তবে, এটি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম।

বৃহস্পতিবার (১৮ জুন) বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎস, নার্স ও টেকনোলজিস্ট নিয়োগের বিষয়ে মেডিভয়েসকে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

ডা. ফোয়ারা তাসমিম এ বিষয়ে বলেন, বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো পূর্ণাঙ্গ রোডম্যাপ চূড়ান্ত হয়নি।

নিয়োগ প্রক্রিয়া নিয়ে তিনি জানান, নিয়োগ প্রক্রিয়াটি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে মিডওয়াইফারি, নার্স এবং বিভিন্ন প্রযুক্তিগত দক্ষ জনবল নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

গ্রামীণ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে ডা. তাসমিম বলেন, গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এসব কর্মী মাঠপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট দায়িত্ব পালন করবেন এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবেন।

বিশেষায়িত টেকনিক্যাল জনবল নিয়ে তিনি জানান, ফিজিওথেরাপিস্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টসহ বিভিন্ন বিশেষায়িত টেকনিক্যাল জনবল নিয়োগের বিষয়টিও পরিকল্পনার মধ্যে রয়েছে। হাসপাতাল ব্যবস্থার সফলতার জন্য চিকিৎসক ছাড়াও ক্লিনার থেকে শুরু করে প্রশাসনিক পর্যায়ের সব স্তরে জনবল প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

হাসপাতাল প্রস্তুতি ও লজিস্টিক সহায়তা নিয়ে ডা. তাসমিম আরও জানান, বর্তমানে নির্মিত ও নির্মাণাধীন হাসপাতালগুলোতে পর্যাপ্ত জনবল ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করা গেলে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবার মানেও ইতিবাচক পরিবর্তন আসবে।

নিয়োগের বিষয়ে তিনি বলেন, নিয়োগের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি, তবে দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম নারী চিকিৎসক নিয়োগ প্রসঙ্গে বলেন, এ বিষয়ে কোনো নির্দিষ্ট কোটা নির্ধারণ করা হয়নি। তবে চিকিৎসা শিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে স্বাভাবিকভাবেই নারী চিকিৎসকের সংখ্যা বেশি হতে পারে। একই চিত্র নার্সিং পেশাতেও দেখা যাচ্ছে, যেখানে নারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি।

জেএইচ/এমআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত