অধ্যাপকসহ বিভিন্ন পদে নিয়োগ দেবে চট্টগ্রামের নৌবাহিনী মেডিকেল
মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক বা সহযোগীসহ বিভিন্ন পদে তিনটি বিভাগে ৩৩ জন চিকিৎসক নিয়োগ দিবে চট্টগ্রামের পতেঙ্গার নৌবাহিনী মেডিকেল কলেজ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নৌবাহিনী সদর দপ্তরের পরিচালক (নৌ চিকিৎসা পরিদপ্তর) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রস্তাবিত ও পরিচালিত নেীবাহিনী মেডিকেল কলেজের নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হলো।
অধ্যাপক বা সহযোগী অধ্যাপক পদে এনাটমি বিভাগে দুজন, ফিজিওলজি বিভাগে দুজন ও বায়োকেমিস্ট্রি বিভাগে দুজন নিয়োগ দেওয়া হবে। সহকারী অধ্যাপক পদে এনাটমি বিভাগে দুজন, ফিজিওলজি বিভাগে দুজন ও বায়োকেমিস্ট্রি বিভাগে দুজন এবং প্রভাষক পদে এনাটমি বিভাগে আটজন, ফিজিওলজি বিভাগে সাতজন ও বায়োকেমিস্ট্রি বিভাগে ছয়জন নিয়োগ দেওয়া হবে।
শর্তাবলী:
১. আবেদনপত্রের সাথে জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে), হালনাগাদ বিএমডিসি রেজিস্ট্রেশনের কপি, অনুমোদিত জার্নালে প্রকাশিত পাবলিকেশনের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে), নাগরিকত্ব সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সদ্য তোলা এক কপি পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি (মোবাইলে তোলা অস্পষ্ট ছবি গ্রহণযোগ্য নয়) সংযুক্ত করতে হবে।
২. চাকরিরত প্রার্থীদেরকে সাক্ষাৎকার কালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তি পত্র উপস্থাপন করতে হবে।
৩. অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ যে কোন আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
৪. সাক্ষাৎকারের তারিখ পরবর্তীতে ফোনের মাধ্যমে জানানো হবে।
৫. প্রার্থীর সাক্ষাৎকার কালে আবেদনপত্রে উল্লিখিত সকল কাগজপত্রের মূলকপি উপস্থাপন করতে হবে।
৬. নিয়োগ প্রদানের পূর্বে নির্বাচিত প্রার্থীর নিরাপত্তা ছাড়পত্র গ্রহণ করা হবে।
৭. পারস্পরিক আলোচনা ও সম্মতির ভিত্তিতে বেতন-ভাতাদি নির্ধারিত হবে।
৮. নৌবাহিনী সদর দপ্তরের পরিচালক বরাবর কম্পিউটারে টাইপকৃত আবেদনপত্র আগামী ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে সরাসরি, ডাকযোগে বা ইমেইলের মাধ্যমে নৌবাহিনী সদর দপ্তরের পরিচালকের (নৌ চিকিৎসা পরিদপ্তর) দপ্তরে পৌছাতে হবে।
-
০৯ ডিসেম্বর, ২০২৫
-
০৫ অক্টোবর, ২০২৫
-
০২ অক্টোবর, ২০২৫
-
১৬ অগাস্ট, ২০২৫
-
০৬ অগাস্ট, ২০২৫
-
২০ জুলাই, ২০২৫
-
২৭ এপ্রিল, ২০২৫
-
০৫ এপ্রিল, ২০২৫
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
১৫ ডিসেম্বর, ২০২৪