২১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫২ এএম

চট্টগ্রামে ফ্রি চক্ষু চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী

চট্টগ্রামে ফ্রি চক্ষু চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী
ছবি: সংগৃহিত

মেডিভয়েস রিপোর্ট: আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও সেন্ড এ লিটল হোপ ইউকের উদ্যোগে দুই শতাধিক চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে। রোগীদের মাঝে চশমা এবং ওষুধ বিতরণ করা হয়।

শুক্রবার (২০ ডিসেম্বর) চট্টগ্রামের আমান বাজারের হলি ক্রেস্ট রেসিডেন্সিয়াল স্কুলে  ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও সেন্ড এ লিটল হোপ ইউকে চক্ষু চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মধ্য থেকে ২০ জনকে বাছাই করেছে ফ্রিতে চোখের ছানি অপারেশনের জন্য। তাছাড়া বাকি রোগীদের মাঝে ফ্রিতে ওষুধ ও চশমা বিতরণ করেন।

সম্মিলিতভাবে চোখের আলো ফিরিয়ে আনি এই শ্লোগান নিয়ে আয়োজিত ফ্রি চক্ষু সেবা দান ক্যাম্পে প্রধান অতিথি  ছিলেন চট্টগ্রাম সমিতি ইউকে’র প্রেসিডেন্ট মুহাম্মদ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাছির উদ্দিন এবং চাটখিল সরকারি কলেজের অধ্যক্ষ শওকত ইকবাল ফারুকী।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চক্ষু চিকিৎসা প্রদান
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক