২১ ডিসেম্বর, ২০২৪ ০৯:১৯ এএম
আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে
ছবি: সংগৃহিত
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পর থেকে দেশে শীতের প্রকোপ কমেছে। তাপমাত্রা বেড়েছে। এ অবস্থায় লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মেঘমালা উপকূল হয়ে দেশের মধ্যাঞ্চলে পৌঁছেছে। ফলে ঢাকাসহ দেশের উপকূলীয় অঞ্চল মেঘাচ্ছন্ন। এসব এলাকায় আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গনমাধ্যমকে জানান, আজ ঢাকা, খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও বৃষ্টি থাকতে পারে। তবে ঢাকায় বৃষ্টি হলেও সেটি হবে হালকা। উপকূলে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এদিকে সাগরে লঘুচাপের ফলে দেশের সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপর আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তাপমাত্রা কমে শীত বাড়তে পারে।
এমআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত