সহযোগী অধ্যাপক পদে ৮৪ চিকিৎসকের পদোন্নতি
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৯৪ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বুধবার (২৭ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে ইউরোলজি ডিসিপ্লিনের ২৬, গাইনি অ্যান্ড অবসের ৩৬, চর্ম ও যৌনের ১৩, নিউরোলজির চার, পেডিয়াট্রিক্সের সাত, ফার্মাকোলজির এক এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের সাতজন রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর চতুর্থ গ্রেডে বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় প্রেরণ করতে বলা হয়েছে।
এনএআর/
-
২৯ অগাস্ট, ২০২৫
-
২৭ অগাস্ট, ২০২৫
-
০৮ অগাস্ট, ২০২৫
-
০৮ অগাস্ট, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
-
২৩ নভেম্বর, ২০২১