২৯ অগাস্ট, ২০২৫ ০৬:৪৭ পিএম

অধ্যাপক পদে ১৫ চিকিৎসকের পদোন্নতি

অধ্যাপক পদে ১৫ চিকিৎসকের পদোন্নতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১৫ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে ১১ জন কমিউনিটি মেডিসিন ও চারজন কলোরেক্টাল সার্জারি ডিসিপ্লিনের।

প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশ ও ফিডার পদে অভিজ্ঞতার শর্ত প্রমার্জনের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ অনুযায়ী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।

এ ছাড়া আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণের জন্য বলা হয়েছে প্রজ্ঞাপনে।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত