০৮ অগাস্ট, ২০২৫ ০৩:৫০ পিএম

জুনিয়র কনসালটেন্ট পদে ৯৪২ চিকিৎসকের পদোন্নতি

জুনিয়র কনসালটেন্ট পদে ৯৪২ চিকিৎসকের পদোন্নতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৯৪২ চিকিৎসককে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ষষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে ইনসিটু প্রদান করা হলো।

এ ছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১৩ আগস্টের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখায় প্রেরণের জন্য বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মেডিসিন বিভাগের চিকিৎসক সংখ্যা সবচেয়ে বেশি, মোট ১৮০ জন। এরপর রয়েছে সার্জারি ১০২, কার্ডিওলজি ১০১, অর্থোপেডিক সার্জারি ৯৯, অ্যানেস্থেশিওলজি ৭৬, নাক কান ও গলার (ইএনটি) ৭৪, পেডিয়াট্রিক্স ৭০, স্কিন অ্যান্ড ভিডি ৫৭ এবং অফথালমোলজি বিভাগের রয়েছেন ৫৪ জন।

এ ছাড়া রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের ২৬, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ২০, নিউরোলজির ১৪, ডেন্টিস্ট্রির ১১, গাইনি অ্যান্ড অবসের ৯, প্লাস্টিক সার্জারির আট, প্যাথলজির সাত, পেডিয়াট্রিক্স গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশনের চার এবং চিলড্রেন অ্যান্ড প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রির তিনজন রয়েছেন। কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এবং রেসপিরেটরি মেডিসিনের রয়েছেন পাঁচ করে চিকিৎসক। একই ভাবে দুইজন করে রয়েছেন ক্যাজুয়ালটি ওরাল সার্জারি, ব্লাড ট্রান্সফিউশন ও হেমাটোলজি বিভাগে।

আর একজন করে রয়েছেন ১১টি বিভাগে। এগুলো হলো—ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, গ্যাস্ট্রোএন্টালোজি, থোরাসিক সার্জারি, নিউরোসার্জারি, নেফ্রোলজি, পেডিয়াট্রিক্স কার্ডিওলজি, পেডিয়াট্রিক্স কার্ডিয়াক সার্জারি, পেডিয়াট্রিক্স নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, বায়োকেমিস্ট্রি,  রেডিয়েশন অনকোলজি এবং সাইকিয়াট্রি।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকদের পদোন্নতি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত