২৬ জুলাই, ২০২৫ ০৮:১৯ পিএম

বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে চীনের রাষ্ট্রদূত 

বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে চীনের রাষ্ট্রদূত 
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ওষুধ সরবরাহ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ-খবর নিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে বার্ন হাসপাতালে যান তিনি।

এ সময় রোগীদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি আহতদের চিকিৎসায় চীন সরকারের চিকিৎসা সামগ্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমানের কাছে হস্তান্তর করেন চীনের রাষ্ট্রদূত।

জানা গেছে, ইউনান প্রদেশের পররাষ্ট্র বিষয়ক কার্যালয় ও চীনের উহান থার্ড হাসপাতাল থেকে সরবরাহ করা এই চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে দুই হাজারের বেশি প্রয়োজনীয় ওষুধ ও অস্ত্রোপচার সরঞ্জাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশের প্রয়োজনের ভিত্তিতে নিজেদের সামর্থ্যের মধ্যে সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান রাষ্ট্রদূত।

 

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : উত্তরার বিমান দুর্ঘটনা
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত