৪৮তম বিসিএস স্থগিতের খবর ভিত্তিহীন: পিএসসি
মেডিভয়েস রিপোর্ট: ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা স্থগিত সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রেস বিজ্ঞপ্তিটি বানোয়াট বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ৪৮তম বিশেষ বিসিএস স্থগিত করা হয়েছে বলে একটি প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে ফেসবুকে। ওই বিজ্ঞপ্তিতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষর জাল করা হয়।
ভুয়া বিজ্ঞপ্তি প্রসঙ্গে জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার) স্বাক্ষর সম্বলিত একটি ভিত্তিহীন প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, যা কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এরকম কোনো প্রেস বিজ্ঞপ্তি পিএসসি থেকে দেওয়া হয়নি।
‘এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য কমিশনের মূল ওয়েবসাইটে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি বা নোটিশ অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো’—বলা হয় বিজ্ঞপ্তিতে।
এ ছাড়া বানোয়াট তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এনএআর/
-
০২ ফেব্রুয়ারী, ২০২৬
-
০১ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৯ ডিসেম্বর, ২০২৫
চিকিৎসক সংকটে বিপর্যস্ত গ্রামীণ স্বাস্থ্যসেবা
৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের দ্রুত গেজেট ও পদায়নের দাবি
-
২৭ নভেম্বর, ২০২৫
-
১৫ অক্টোবর, ২০২৫
-
০৬ অগাস্ট, ২০২৫
-
২৩ জুলাই, ২০২৫
-
১৮ জুলাই, ২০২৫
-
১৭ জুলাই, ২০২৫