রেক্টাল ও ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় দক্ষতা বাড়াতে বিএমইউতে কর্মশালা
মেডিভয়েস রিপোর্ট: স্তন এবং মলদ্বারসংলগ্ন অন্ত্রের ক্যান্সারের আধুনিক চিকিৎসায় রেডিওথেরাপির কার্যকর ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) দু’দিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ‘এভিডেন্স-বেইসড রেডিওথেরাপি প্ল্যানিং ইন রেক্টাল অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার’ শীর্ষক এই কর্মশালা শুরু হয়।
দু’দিন ব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে শনিবার (১২ জুলাই)।
বৃহস্পতিবার কর্মশালার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এতে সভাপতিত্ব করেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো আকরাম হোসেন।
এ ছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ কর্মশালায় উপস্থিত ছিলেন।
দেশে ক্রমবর্ধমান ক্যান্সার রোগীর প্রেক্ষাপটে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন বিএমইউর চিকিৎসক, শিক্ষক ও ক্যান্সার বিশেষজ্ঞরা অংশ নেন।
এসআইএস/এনএআর/