বরিশালে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন বরিশালের বাবুগঞ্জ উপজেলার ১৮ বছর বয়সী ছনিয়া আক্তার এবং অন্যজন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ৩৫ বছর বয়সী সাইফুল ইসলাম।
আজ সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সেখানে ডেঙ্গু আক্রান্ত ৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত একদিনেই নতুন করে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
জানা যায়, মৃত সাইফুল ইসলামের কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। কর্মস্থলে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষা করে তার ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
টিআই/
-
০১ অগাস্ট, ২০২৬
-
৩০ জুলাই, ২০২৬
-
২৯ জুলাই, ২০২৬
-
২৬ জুলাই, ২০২৬
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬