০৭ জুলাই, ২০২৫ ০৩:৩৫ পিএম

যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: যশোর জেনারেল হাসপাতালে আব্দুর রহমান জাকির নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক আব্দুর রহমান জাকির যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার মজিবর রহমানের ছেলে।

সোমবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত মেডিভয়েসকে বলেন, ‘জাকির সাদা অ্যাপ্রোন পরে নিজেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিচয় দেন। এ সময় শহরের পুরাতন কসবা এলাকার সানজিদা নামের এক রোগীর কাছ থেকে বিভিন্ন টেস্ট করিয়ে দেওয়ার কথা বলে ৫০০ টাকা নেন।’

বিষয়টি সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনরা হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানাকে জানান। এরপর তিনি ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে জাকির স্বীকার করেন, তিনি কোনো ইন্টার্ন চিকিৎসক নন।

এ সময় তার কাছ থেকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ২০২১-২২ শিক্ষাবর্ষের একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়।

ডা. সাফায়াত আরও জানান, ‘পুলিশ সদস্য সোহেল রানা জাকিরকে তার কাছে নিয়ে আসেন। এরপর তিনি তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে তাকে পুলিশের হাতে তুলে দেন।’

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত মেডিভয়েসকে বলেন, ‘চিকিৎক পরিচয়ে একজনকে আটক করা হয়েছে। হাসপাতাল থেকে তাকে থানায় নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে’

এইসএসবি/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক