৩০ জুন, ২০২৫ ০৮:৫৩ পিএম

সন্তান জন্মের দুই দিন পর হাসপাতালে বিছানায় বসেই এইচএসসি পরীক্ষা

সন্তান জন্মের দুই দিন পর হাসপাতালে বিছানায় বসেই এইচএসসি পরীক্ষা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সন্তান জন্মের মাত্র দুই দিন পর হাসপাতালের বিছানায় বসেই এইচএসসি পরীক্ষা দিয়েছেন ইশা আলম। বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে গিয়ে এমন সাহসিকতার পরিচয় দেন তিনি।

শুক্রবার (২৭ জুন) রাতে শরিয়তপুর সদর উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

গত বছরের ২৮ জুন শরিয়তপুর সদর উপজেলার তুলাসার গ্রামের শাহ আলম সিকদারের মেয়ে ইশা আলমের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার কাষাভোগ এলাকার মাহবুবুর রহমান তুসারের।

অন্তঃসত্ত্বা অবস্থাতেই ইশা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। রবিবার (২৯ জুন) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ছিলো তার বাংলা দ্বিতীয় পত্র পরিক্ষা। শারীরিক অবস্থার কারণে শিক্ষক মো. মাসুম মিয়ার পরামর্শে ইশা কলেজ অধ্যক্ষের কাছে ক্লিনিকেই পরীক্ষা দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। অনুমতি পাওয়ার পর রবিবার সকালে একজন মহিলা শিক্ষক ও একজন মহিলা পুলিশ সদস্যের উপস্থিতিতে ক্লিনিকের বিছানাতেই তার পরীক্ষার আয়োজন করা হয়।

পরীক্ষা কেমন হয়েছে জানতে চাইলে ইশা বলেন, আলহামদুলিল্লাহ। আমি যতটুকু আশা করেছিলাম তার চেয়ে বেশি ভালো হয়েছে।

ইশা আরও বলেন, সন্তান জন্মদানের পরেও পরীক্ষা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। যারা আমাকে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞা। আমার স্বপ্ন আইন পড়া এবং বিচারক হয়ে নিপীড়িত নারীদের পাশে দাড়ানো।

ইশার শ্বশুর বলেন, আমি আমার পুত্রবধুর সাহস আর মনোবল দেখে গর্বিত। আমি আমার ছেলে, পুত্রবধু ও নাতনীর জন্য দোয়া চাই। এ ছাড়া পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ায় কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

ইশার স্বামী মাহবুবুর রহমান তুসার বলেন, ইসা সবসময় পড়াশোনার বিষয়ে আমাকে পাশে চেয়েছেন এবং আমিও চেষ্টা করেছি সাপোর্ট দিতে।

কেন্দ্র সচিব ও সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওয়াজেদ কামাল জানান, ইশা আলম নামে এক শিক্ষার্থী সিজারিয়ান পদ্ধতিতে সন্তান জন্মদানের পরও পরীক্ষায় অংশ নেওয়ার অদম্য ইচ্ছা প্রকাশ করলে আমরা বিষয়টি গুরুত্ব নিয়ে বিবেচনা করি িএবং তার পরীক্ষার ব্যবস্থা করি। এছাড়া আমি নিজে হাসপাতালে গিয়ে ছাত্রীকে দেখে আসছি এবং বাচ্চাকে কোলে নিয়েছি।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এইচএসসি পরীক্ষা
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক