২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৯টি নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সাতজন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জন।
আজ শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে আজ শনিবার (১৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার পাঁচ দশমিক চার শতাংশ। এই সময়ে করোনা থেকে পাঁচজন সুস্থ হয়েছেন। পরীক্ষার অনুপাতে সুস্থ্যতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ। এছাড়া সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন মোট ২০ লাখ ১৯ হাজার ৪০৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ঢাকা বিভাগে ৮৪টি এবং চট্টগ্রামে ৫৪টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩৯টি।
এর আগে, সবশেষ শুক্রবার (১৩ জুন) করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়। তবে বিগত ২৪ ঘন্টায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।
এমআই/
-
৩ ঘন্টা আগে
-
৪ ঘন্টা আগে
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৭ আগস্টের মধ্যে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
-
০৩ জুলাই, ২০২৬
-
০২ জুলাই, ২০২৬
-
০১ জুলাই, ২০২৬
-
০১ জুলাই, ২০২৬