১৩ জুন, ২০২৫ ০৭:১৯ পিএম

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২, শনাক্ত ১৫

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২, শনাক্ত ১৫
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একইসাথে ১৭৪টি নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৫০২ জন।

আজ শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা দুইজনই নারী। তাদের মধ্যে একজনের বয়স ২১ থেকে ৩০ ও অপরজনের বয়স ৮১ থেকে ৯০ এর মধ্যে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৫০২ জন। এখন পর্যন্ত এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৮০০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৮টা থেকে আজ শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা পর্যন্ত ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৮ দশমিক ছয় দুই শতাংশ। এই সময়ে করোনা থেকে তিনজন সুস্থ হয়েছেন।

এর আগে, সবশেষ গত ৫ জুন করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত