১৪ জুন, ২০২৫ ১২:৩৪ পিএম

সতের দিন পর স্বাভাবিক চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসা

সতের দিন পর স্বাভাবিক চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অচলাবস্থা কেটেছে। ১৭ দিন বন্ধ থাকার পর পুরোপুরি চালু হয়েছে হাসপাতালটির সেবা কার্যক্রম।

আজ শনিবার (১৪ জুন) সকাল থেকেই হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও স্টাফরা এসেছেন। পাশাপাশি সেবাপ্রার্থী ও তাদের স্বজনদের দেখা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার বহির্বিভাগ এবং এর তিনদিন আগে জরুরি সেবা চালু হয় হাসপাতালটিতে।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম মৃধা গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার থেকে হাসপাতাল পুরোদমে চালু হয়েছে। আশা করছি এর মধ্যে নিরাপদ পরিবেশ তৈরি হবে। সবার সঙ্গে আলোচনা করার চেষ্টা চলছে। আমরা রোগীদের সেবা দিতে চাই এবং চিকিৎসক-নার্সদেরও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে চাই।

জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে গত ২৮ মে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সংঘর্ষ-মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মানববন্ধন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে হাসপাতালের সব ধরনের সেবা বন্ধ হয়ে যায়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক