২৪ এপ্রিল, ২০২৫ ১২:৩১ পিএম
প্রলোভন দেখিয়ে রোগীদের বেসরকারিতে প্রেরণ

মুগদা মেডিকেলে আটক ২২ দালাল কারাগারে 

মুগদা মেডিকেলে আটক ২২ দালাল কারাগারে 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), সেনাবাহিনী ও পুলিশের অভিযানে পাঁচ নারীসহ ২২ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালান তারা। এ সময় রোগীর ছদ্দবেশে মোট ২২ জন দালালকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ২২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাজার কথা নিশ্চিত করে মতিঝিল বিভাগের স্পেশাল ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে জানান, হাসপাতালটিতে সেবা নিতে আসা মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্থানীয় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার কাজ করেন আটককৃত দালালেরা।

আটককৃতদের ১৭ জন পুরুষ ও ৫ জন নারী বলে জানা গেছে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত