ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এর আগে ৪৭ দিন আগে গত ১৭ ফেব্রুয়ারি ডেঙ্গু সর্বশেষ একজনের প্রাণ কেড়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। এতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে হলো এক হাজার ৯০২।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় চারজন, খুলনা বিভাগে এক জন ও বরিশাল বিভাগে পাঁচজন ভর্তি হয়েছেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে গত একদিনে কোনো রোগী ভর্তি হয়নি।
এনএআর/
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬
-
০৫ জুলাই, ২০২৬
-
০৪ জুলাই, ২০২৬
-
০১ জুলাই, ২০২৬
-
২৪ জুন, ২০২৬