১২ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:১১ পিএম

নার্সিং ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল, আবেদন শুরু বৃহস্পতিবার

নার্সিং ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল, আবেদন শুরু বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি)। আগামীকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শুরু হচ্ছে অনলাইনে আবেদন, যা চলবে ১২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ১৩ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএনএমসির রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব হালিমা আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

এতে বলা হয়েছে, অনলাইন প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ১৫ এপ্রিল দুপুর ১২টা থেকে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০-১১টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত (সামরিক-বেসামরিক) ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

আবেদনের শর্তাবলি

প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারীকে ২০২২, ২০২৩ অথবা ২০২৪ সালের এইচএসসি/সমমান এবং ২০২০, ২০২১  অথবা ২০২২ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই তিন বছরের অধিক হতে পারবে না।

ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের ১০% পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে।

আর বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ ২০% পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু মহিলা প্রার্থী আবেদনের যোগ্য হবেন।

এসআই/এনএআর/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নার্সিং
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত