২১ মে, ২০২৫ ০৩:৩৬ পিএম

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, সাময়িক মনোনীত ৩৫১২

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, সাময়িক মনোনীত ৩৫১২
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (২০ মে) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিএসসি কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে মোট তিন হাজার ৫১২ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে মনোনীতদের বিষয়ে বলা হয়েছে, চূড়ান্ত নিয়োগের আগে প্রার্থীদের জমা দেওয়া সকল সনদ, ডকুমেন্টস ও তথ্য নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথভাবে যাচাই করবে। কোনো প্রার্থীর তথ্য ভুল, সনদ জাল, বা মিথ্যা প্রমাণিত হলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। প্রয়োজনে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং চাকরির পরেও অনিয়ম ধরা পড়লে বরখাস্ত করা যাবে।

চূড়ান্ত নিয়োগের পূর্বশর্ত হিসেবে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, লাইফ হিস্টরি ভেরিফিকেশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন আবশ্যক বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

পিএসসি আরও জানিয়েছে, ফলাফলে কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি ধরা পড়লে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

জানা গেছে, ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষার পর আজ ফলাফল প্রকাশ করা হলো। মনোনীত নার্সদের নিয়োগ হলে দেশের সরকারি হাসপাতালে নার্স সংকট কিছুটা কমবে এবং চিকিৎসাসেবায় গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

►ফলাফল দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত