নিন্সে ৪র্থ শ্রেণীর কর্মচারীদের হামলায় ৩ চিকিৎসকসহ আহত ১০
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালে ৪র্থ শ্রেণীর কর্মচারী ও আউটসোর্সিংয়ের লোকদের হামলায় তিন চিকিৎসকসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ হামলার ঘটনা ঘটে।
চিকিৎসকদের একাধিক সূত্রে জানা গেছে, চার মাসে আগে নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মন্ডলকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। সম্প্রতি তাঁকে আবার নিন্সে ফিরিয়ে আনা হলে এ নিয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এই আদেশের প্রতিবাদ ও বাতিলের দাবিতে সকালে হাসপাতালের ৪০২ নম্বরে কর্মসূচিতে মিলিত হন চিকিৎসকরা। সেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী আউটসোর্সিংয়ের লোকজন তাদের অবরুদ্ধ করে হামলা চালায়।
হামলাকারীরা নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুগত বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগের সত্যতা জানতে অধ্যাপক দীন মোহাম্মদকে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোনে পাওয়া যায়নি। নিয়মিত বিরতিতে দেওয়া তৃতীয়বারের ফোন কলটি কেটে দেন তিনি।
এমইউ/
-
১৬ মে, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীর মৃত্যুর জের
শরীয়তপুরে রোগীর স্বজনদের সংঘবদ্ধ হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসক
-
২১ এপ্রিল, ২০২৬
দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি
ক্যান্সার হাসপাতালের উপ পরিচালককে কুপিয়ে জখম: ড্যাবের নিন্দা ও প্রতিবাদ
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬