১৩ নভেম্বর, ২০২৪ ০৮:৩০ পিএম

সিনিয়র স্টার্ফ নার্স নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাস ৪৫৫২

সিনিয়র স্টার্ফ নার্স নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাস ৪৫৫২
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (দশম গ্রেড) নিয়োগের লিখিত পরীক্ষার ১১ মাস পর ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে পাস করেছেন চার হাজার ৫৫২ জন।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানার সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে আনুষঙ্গিক কাগজপত্র জমাদানের তারিখও ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র পিএসসির পরিচালক (ইউনিট-৭), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর সরাসরি, ডাকযোগে অথবা প্রতিনিধির মাধ্যমে জমা দেওয়া যাবে।

এর আগে, গত বছরের ৯ ডিসেম্বর সিনিয়র স্টাফ নার্স পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বাধীন নতুন কমিশন দায়িত্বগ্রহণের পর এটিই প্রথম কোনো নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ।

জানা যায়, ২০২৩ সালের জানুয়ারিতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে দুই হাজার ৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরে ৫৫ জন ডিপ্লোমা নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেছিলেন ৮ হাজার ৮৩৭ জন।

►ফলাফল দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত