৪০ নার্সিং কর্মকর্তাকে পারস্পরিক বদলি
মেডিভয়েস রিপোর্ট: চল্লিশ সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সকে পারস্পরিক বদলি করে আদেশ জারি করেছে নার্সিং ও মিউওয়াইফারি অধিদপ্তর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অধিদপ্তরের অধীনে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত আদেশে বর্ণিত সিনিয়র স্টাফ নার্সদের পারস্পরিক বদলি আবেদন করায় তা মানবিক কারণে যৌক্তিক বিবেচনায় আদেশে বর্ণিত স্থানে পারস্পরিক বদলি করা হয়েছে।
বদলিকৃত সিনিয়র স্টাফ নার্সদের আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যিকভাবে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়ে বলা হয়েছে, অন্যথায় ২৯ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
এছাড়া আবেদনের পরিপ্রেক্ষিতে এ বদলির আদেশ হওয়ায় বদলি হওয়া নার্সদের কোনো প্রকার টিএ-ডিএ প্রদান করা হবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।